চট্টগ্রামের হাটহাজারীতে আরিফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৪ জুন) র্যাবের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৪২) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫)। র্যাব জানায়, ভুক্তভোগী আরিফ হোসেন হাটহাজারীর সন্দ্বীপ কলোনির জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা। এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করার প্রতিবাদ জানিয়ে আসছিলেন আরিফ ও স্থানীয় সাখাওয়াত হোসেনসহ অনেকে। এলাকাবাসীর অভিযোগ- মহিউদ্দিন শিবলু […]