চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী চমেকে মৃত্যু

পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর চমেকে মৃত্যু

পটিয়া সংবাদদাতা

২০ এপ্রিল, ২০২৬ | ২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের (৫৭) মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির নেতা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে বাহুলী-গোবিন্দারখীল সংযোগ সড়কে প্রতিবেশি ইব্রাহীম প্রকাশ বেহলাসের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তার মৃত্যু হয়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার বিষয়ে একটি হত্যা চেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। সেটাই আদালতের অনুমতি নিয়ে হত্যা মামলা হিসাবে রেকর্ড করা হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট