চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পাঠানটুলীর বংশাল পাড়ায় মাদক-ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা

পাঠানটুলীতে মাদক-ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা

বিজ্ঞপ্তি

১৯ এপ্রিল, ২০২৬ | ১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী বংশাল পাড়ায় আইন-শৃঙ্খলার অবনতি, মাদকদ্রব্যের বিস্তার, ইভটিজিং ও বহিরাগত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এক মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

 

সভায় বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা বেড়ে চলেছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি ইভটিজিংয়ের কারণে নারী ও কিশোরীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বহিরাগতদের অনিয়ন্ত্রিত যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এলাকাবাসী দ্রুত এসব সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা মাদক ব্যবসায়ী ও ইভটিজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত টহল জোরদার এবং সন্দেহভাজন বহিরাগতদের ওপর নজরদারি বৃদ্ধির দাবি জানান।

 

সভা থেকে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বাড়ানো এবং নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।

 

আলহাজ আজম খানের সভাপতিত্বে ও হাসান আলী ববীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. রাশেদুল আজীম রাসেল, সাংবাদিক মো. ইব্রাহীম মুরাদ, মো. আবদুল করিম সেলিম, মো. নাছির খান, মো. আজম খান, মো. জকির খান, মোজাহের খান, মো. হাসান টিপু, আজমল খান, মো. ইকবাল, মো. আশিফুর রহমান আকিব, মো. ফারুক আলী। এতে আরও উপস্থিত ছিলেন সেলিম এলাহী, শাহআলম, আশরাফ আলী, ওমর আলী মিন্টু, আলমগীর খান, জাহিদুল আজীম পাভেল, আবু তালেব, আবদুল নুর, ইসহাক রুবেল, জাফর বেগ, লিয়াকত আলী, মুজাক্কের আলী, ফরিদ বেগ, সোহেল খান, নিজাম আলী, ইসমাইল, শাহরুফ, আইয়ুব খান, তাহসিন, রুবেল খান এবং তাহসিন প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট