চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় মাদক ও চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার

পটিয়ায় মাদক ও চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার

পটিয়া সংবাদদাতা

১৪ মার্চ, ২০২৬ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার মো. ইউসুফের ছেলে মো. জাবেদ হোসেন (২৮), মৃত মনসুর আলমের স্ত্রী মোসা.কামরুন নাহার (৩৩) ও জিরি ইউনিয়নের জিরি এলাকার নাসির মেম্বারের বাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম রাসেল (২৭)

 

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার পলাতক দুই আসামি জাবেদ হোসেন ও মোসা.কামরুন নাহারকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ১,৫০০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধারের ঘটনা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলাটি রুজু করা হয়েছিল।

 

এর আগে একই মামলায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

এদিকে পৃথক আরেক অভিযানে ওষুধ চুরির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ মার্চ ভোরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলন্ত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ১১ লাখ ৮৮ হাজার টাকার বিভিন্ন প্রকার ওষুধ চুরির ঘটনা ঘটে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শহিদুল ইসলাম রাসেলকে (২৭) গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট