কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ ছেনোয়ারা (৩০) বেগম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ছেনোয়ারা বেগম টেকনাফের ডেইলপাড়া এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী।
৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মাহতাব উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির যাত্রী ছেনোয়ারা বেগমের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক ৩০ লাখ টাকা।
পূর্বকোণ/সিজান/এএইচ





















