চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মিলল নিখোঁজ স্কুল দপ্তরির লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি

১ মে, ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে লাকড়ি ‘ধরতে’ গিয়ে নিখোঁজ পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি তপন উদয় চাকমার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে চেঙ্গী নদীর উক্তর গঞ্চপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তপন উদয় চাকমার বাড়ি খাগড়াছড়ি সদরের জামতলী এলাকার যুবরাজ পাড়ায়। তার পিতার নাম সুজিত কুমার চাকমা।

পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ শনাক্ত করেন পেড়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা।

তিনি জানান, গত মঙ্গলবার চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে তপন উদয় চাকমা নিখোঁজ হন। তিনদিন পর আজ তার লাশ পাওয়া যায়।

পূর্বকোণ/জরুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট