চট্টগ্রামের বাঁশখালীতে গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপিল) রাত পৌনে ১টায় শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টাইম বাজার এলাকায় স্থানীয় জনতা তাকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এ সময় উত্তেজিত জনতা হামলায় তিনি আহত হন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক সেবনকারীদের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচ





















