চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী আইনজীবী

অনলাইন ডেস্ক

১৩ মার্চ, ২০২৬ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকচাপায় এডভোকেট কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক রুহুল আমিনের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, কাওসার হোসেন সম্রাট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে আনোয়ারার উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী এডভোকেট চুমকী চৌধুরী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট