চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১২ মার্চ, ২০২৬ | ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবনের ভাড়া বাসার নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. বাহাদুরের কন্যা। মুন্নি দীর্ঘদিন ধরে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার মা ম্যানশন নামের একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি গতকাল বুধবার রাতে তার শয়নকক্ষে প্রবেশের দীর্ঘক্ষণ পর অনেক ডাকাডাকিতেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

​হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিকটস্থ হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট