চট্টগ্রাম রবিবার, ০৮ মার্চ, ২০২৬

দুই মাসের কর্মযজ্ঞে বদলে গেল আলীকদম–থানচি পাহাড়ি পথ

দুই মাসের কর্মযজ্ঞে বদলে গেল আলীকদম–থানচি পাহাড়ি পথ

থানচি সংবাদদাতা

৭ মার্চ, ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার মধ্যকার অভ্যন্তরীণ সড়কের প্রায় ৩৩ কিলোমিটার অংশে দীর্ঘদিনের ভোগান্তি ও যান চলাচলের ঝুঁকি দূর হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) গত ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নিরলস পরিশ্রম করে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেছে।

 

শনিবার (৭ মার্চ) দুপুরে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক এই সংস্কার কাজ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

সরেজমিনে দেখা গেছে, আলীকদম জিরো পয়েন্ট থেকে থানচি জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ভরাট করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত করা হয়েছে।

 

স্থানীয় জিপচালক লোকমান হাকিম জানান, আগে গর্তের কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তবে সংস্কারের ফলে এখন চলাচল অনেক সহজ হয়েছে।

 

কক্সবাজার থেকে আসা পর্যটক মো. আলমগীর হোসেনও সড়কটির বর্তমান অবস্থার প্রশংসা করে বলেন, আগের তুলনায় পুরো পথটি এখন অনেক বেশি মসৃণ ও নিরাপদ মনে হচ্ছে।

 

স্থানীয়দের মতে, এই সড়কটি সংস্কার হওয়ায় এলাকায় যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি থানচি ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াত সহজ হবে। এর ফলে এই অঞ্চলে পর্যটন শিল্পের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট