চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

আটকে পড়া বিদেশি নাগরিকদের জরিমানা মওকুফ করল আমিরাত

আটকে পড়া বিদেশি নাগরিকদের জরিমানা মওকুফ করল আমিরাত

ইউএই প্রতিনিধি

৫ মার্চ, ২০২৬ | ১:৫৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ফ্লাইট স্থগিতাদেশ এবং আকাশসীমা বন্ধ হওয়ার কারণে যারা দেশ ত্যাগ করতে পারছেন না, সেসব ভ্রমণকারীদের জরিমানা মওকুফ করছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

 

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি জানিয়েছে যে, এই সুবিধা ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং যারা দেশ ছাড়ার উদ্দেশ্যে রেসিডেন্সি বাতিল করেছেন কিন্তু বিরাজমান পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না এমন প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

আমিরাত সরকারের সিদ্ধান্তে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী সকল জরিমানা মওকুফ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে কোনো আর্থিক দণ্ড ছাড়াই তাদের অবস্থান বৈধ বলে বিবেচিত হবে।

 

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, এই পদক্ষেপটি সংযুক্ত আরব আমিরাতের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করবে।

 

ফ্লাইট বিলম্বিত হওয়া বা পুনর্নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দর এবং ‘কাস্টমার হ্যাপিনেস সেন্টারগুলোতে বিশেষ টিম কাজ চালিয়ে যাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট