চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৭ বছরের শিশু কন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা!

সীতাকুণ্ডে ৭ বছরের শিশু কন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা!

সীতাকুণ্ড সংবাদদাতা

১ মার্চ, ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন ফকিরহাটস্থ ইকোপার্কে ৭ বছর বয়সী হীরা নামে এক শিশু কন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হীরা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা বলে জানিয়েছে পুুলিশ। 

 

রবিবার (১ মার্চ) সকালে এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করায়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরহাটস্থ ইকোপার্কে একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে গেছে এমন খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

 

চিকিৎসকের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটির গলায় জবাই করে তাকে কেউ হত্যা করতে চেয়েছিল। কেউ তাকে ইকো পার্কে বেড়ানোর কথা বলে এনে জবাই করে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট