চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি জমি রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সৈয়দবাড়ি হরিণ গেইট সংলগ্ন উত্তর পাশে আবাদি কৃষি জমিতে অবৈধভাবে নির্মিত ৩টি স্থাপনা উচ্ছেদ ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে তাকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ সদস্যরা।
আদালত সূত্রে জানানো হয়েছে, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ভবন বা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
পূর্বকোণ/সিজান/এএইচ


















