
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতবাড়ি পুড়ে অন্তত ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৪টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীর পাড়া এলাকার স্কুল সড়করে ফোরকান ও জাহাঙ্গীরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ফোরকান ও জাহাঙ্গীরের বাড়িতে অগ্নিপাতের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বাড়িতে আগুন লাগে, তখন এলাকাবাসীকে খবর দিলে সবাই এগিয়ে আসে, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ২ টি বাড়িতে প্রায় ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান তারা।
এ সময় বাড়িতে বসবাসরত লোকজন দ্রুত বের হয়ে গেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু ছালেক জানান, বিকেলে আমার ওয়ার্ডে ২টি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বাড়ি থেকে কোন জিনিসপত্রও বের করতে পারে নাই। এতে ১০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
পেকুয়া ফায়ার সার্ভিস জানান, স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ।
পূর্বকোণ/পারভেজ