চট্টগ্রাম রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মো. রোহান উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৮ মিনিটে উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর খানকা শরীফের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই খানকা শরীফের শিক্ষার্থী। তার বাড়ি কদলপুর এলাকায়। তবে সে সাঁতার জানত না।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টা ৮ মিনিটে গোসল করতে পুকুরে যায় শিশুটি। হঠাৎ পুকুরে তলিয়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট