
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদের সাউন্ড সিস্টেম চুরি হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের আজান দিতে গিয়ে এ ঘটনা দেখতে পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান।
তিনি জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখি মসজিদের দুটি ব্যাটারি, দুটি অ্যাম্প্লিফায়ার ও একটি স্পিকার নেই। মসজিদের গ্রিলও কাটা।
এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম।
তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ