
চকরিয়া-পেকুয়া সংবাদদাতা
৩১ জুলাই, ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ
কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টা নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ পরিবহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এ সময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। সে এক সন্তানের পিতা।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দাফনের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


