আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এবং আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু–দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাংশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপবিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানায়।
আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৯৭ শতাংশ হলেও বিকালে তা কমে ৮৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ২২ মিনিট।
পূর্বকোণ/এম


















