সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি গ্রুপে ফেক আইডি ব্যবহার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র ভুয়া ফেসবুক গ্রুপ ও আইডির মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর […]