চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে জিইসি কনভেনশনে একটি মোটর সাইকেল কোম্পানীর অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় গুলিবিদ্ধ দুই যুবককে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। একজনের বুকে গুলির খোসা আটকে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ একজনের নাম শরীফ (২৩), অন্যজনের নাম জানা যায়নি। শরীফকে হাসপাতালে নেওয়া নাইম জানান, কনসার্টের সময় হঠাৎ গন্ডগোল শুরু হয়। এরমধ্যে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে শরীফ আহত হন। জানা যায়, অনুষ্ঠান শুরু হয় শনিবার (১১ অক্টোবর) সকাল দশটায়। সন্ধ্যা পৌনে ছয়টার সময় ঢাকা থেকে আসা […]