ভারতের নারী ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএলের (ওমেন’স প্রিমিয়ার লিগ) আসন্ন নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন তরুণ ক্রিকেটার। তাঁরা হচ্ছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। ২৭ নভেম্বর দিল্লিতে এই নিলাম অনুষ্ঠিত হবে। এই তিন টাইগ্রেস ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। নারী আইপিএলের নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৮৩। সব মিলিয়ে ৭৩ জন সুযোগ পাবেন যেখানে বিদেশি কোটায় দল পাবেন মাত্র ২৩ জন ক্রিকেটার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে […]