বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে। তিনি চিকিৎসা নিতে পারছেন। তার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি। আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার […]