কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার অপেক্ষায় থাকা নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার সিয়াম-উল-হক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ টেকনাফের বাহারছড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশন […]