গতকাল নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭০ জনের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন,পাঁচলাইশ থানায় ১০ জন, কোতোয়ালী থানায় ১২ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া থানায় ২ জন, কর্ণফুলী থানায় ২ জন, চজবাজার থানায় ১ জন, চান্দগাঁও থানায় ১ জন, হালিশহর থানায় ১ জন, পাহাড়তলী থানায় ১ জন, আকবরশাহ থানায় ১ জন, বন্দর থানায় ১ জন, পতেঙ্গা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানায় অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ












