চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও দামি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনএসআই কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের এক যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৭০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট, ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেলসহ মোট ১৫টি উন্নত মানের মোবাইল ফোন। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য […]