চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩ জুন, ২০২৬ | ১:২২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় ২৩ হাজার ইয়াবাসহ এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় টেকনাফ র‌্যাব ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার চালক সৈয়দ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুরা কোনাপাড়া স্টেশন গলি (জামাল মসজিদের পার্শ্বে) এলাকার মৃত আলী আহমদের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ সদরের দিকে একটি ইয়াবার চালান আসছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় টেকনাফ র‌্যাব ক্যাম্পের সামনে তল্লাশি চালানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ইঞ্জিন বক্স থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ওই সিএনজি এবংএকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট