চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে আগুনে নিঃস্ব এক পরিবার, ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

হাটহাজারীতে আগুনে নিঃস্ব এক পরিবার, ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

হাটহাজারী সংবাদদাতা

৩ জুন, ২০২৬ | ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। এ ঘটনায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ডাক্তার আব্দুল মাবুদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গড়দুয়ারা দুই ভাই সোলায়মান ও সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। ওই ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে তাদের ভাতিজা মো.সেলিমের ঘরে। আগুনে সেলিমের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

স্থানীয়রা মসজিদের মাইকে শুনে আগুন লাগার খবর শুনে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে পরিত্যক্ত ওই বাড়ি ও মোহাম্মদ সেলিমের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

 

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে মো. রিয়াজ, হুমায়নের সেমিপাকা বসতঘর ও উত্তর পাশের জসিমের পাকা দালান ঘর আংশিক পুড়ে গেছে।

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিবেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নিয়াজ মোরশেদ তাৎক্ষণিক ক্ষগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট