চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলতে এমবির টাকার জন্য বটি দিয়ে নিজের মাকে মারধরের অভিযোগ ওঠেছে মো. জাবেদ (১৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ক্ষোভ ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন বিকেলে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত মো. জাবেদ ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত […]