চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কাতার প্রবাসীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করলো র‌্যাব, আটক ৪

কাতার প্রবাসীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করলো র‌্যাব, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের দুই ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব। রবিরার (৭ জুন) বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবার পার জঙ্গল হতে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

 

আটকরা হলেন-  মো. রোহান (২০), মো. সায়েম (২৩),  মো. সাদ্দাম হোসেন (২৮),  মো. জিয়াউর রহমান।

 

র‌্যাব জানায়,  ভুক্তভোগী ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মো.মনিরুল হক আজ সকাল  ১১টার দিকে চান্দাগাঁওয়ের  মধ্যম মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব বরাবর একটি আবেদন করেন। ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মো. মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে ৩ লক্ষ টাকা দিতে হবে। পরে সেই কলের সূত্র ধরে র‌্যাব বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবার পার জঙ্গল হতে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট