চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আটক

লোহাগাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল জনতার হাতে আটক

লোহাগাড়া সংবাদদাতা

৭ জুন, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি ও উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

আজ রবিবার ( ৭ জুন) দুপুরে উপজেলা সদর ইউনিয়ের বটতলী বিমান বিল্ডিং রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের নেতা এবং চরম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে পলাতক থাকা হেলাল উদ্দিন আজ লোহাগাড়ার বিমান বিল্ডিং রোড এলাকায় এলে সাধারণ মানুষ তাকে চিনে ফেলে। এ সময় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে লোহাগাড়া থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সহিংসতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ২ টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।

 

বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক। তিনি বলেন, হেলাল চেয়ারম্যানের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ২ টি মামলা রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট