রাঙামাটির কাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়। এ সময় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাত ১০ টার দিকে এসে বানরটি নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগ কর্মকর্তাদের হাতে তুলে দেন। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই […]