ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার এ হামলা চালানো হয়। এএফপিকে একজন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’ নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেই: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে […]