ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানে ফের হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলের প্ররিতক্ষা বাহিনী (আইডিএফ)। সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই তারা হামলা শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। দু’বারের হামলায় আমরা ইসলায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।”
২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। ইরান এই ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে এবং যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে এ ইউরেনিয়াম দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো সম্ভব।
আইএইএ এই বিবৃতি প্রকাশের ৫ দিন পর ১১ জুন রাতে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। ১২ দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমানু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয় এবং নিহত হন দেশটির প্রথম সারির বেশ কয়েক জন সামরিক কর্মকর্তা ও পরমাণূ বিজ্ঞানী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই অভিযান থামায় ইসরায়েল।
একই ইস্যু, অর্থাৎ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ফের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেই অভিযানের দু’দিনের মধ্যে ইসরায়েলকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে ইসরায়েল লেবাননে তার সামরিক অভিযান সীমিত রেখেছে।
নেতানিয়াহু এমন সময়ে ইরানকে তৃতীয়বার হামলার হুঁশিয়ারি দিলেন, যখন ইসলামাবাদ চুক্তির আওয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চলছে এবং উভয়পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলমান আছে।
নেতানিয়াহু অবশ্য ইতোমধ্যে বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবিত শান্তিচুক্তি ইসরায়েল বাধ্য নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলায়েলের ওপর থেকে মার্কিন মিত্রতার হাত সরিয়ে নেওয়ার হুমকি প্রদানের পর এ ব্যাপারে আর বেশি অগ্রসর হননি তিনি।
নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “বিবি(নেতানিয়াহুর ডাক নাম), আপনি সাবধানে কথাবার্তা বলবেন; নইলে শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে।”
পূর্বকোণ/রাকিব















