কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তাঁদের বাড়ি তল্লাশি করে ১টি রামদা, ১টি চাপাতি, ১৮ ইঞ্চি লম্বা ১টি ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ও কায়ছার তারা দুই ভাই এবং খুরুশকুল পালপাড়া এলাকার বাসিন্দা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া […]