চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (২২ মে) রাতে পৌর সদরের পূর্ব কালুরঘাটে র্যাবের অস্থায়ী চেকপোস্টে অটোরিকশা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটোরিক্সায় থাকা দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। এদের মধ্যে বাদশা মিয়া চান্দগাঁওয়ের কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে এবং তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের […]