চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টায় বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- কক্সবাজার জেলার দক্ষিণ কলাতলী এলাকার মৃত ইছাহাকের ছেলে মো. সোহেল (৩২), একই এলাকার মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কামাল প্রকাশ কালু (৩৩) ও মধ্যম কুতুদিয়া পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক […]