চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

মিরসরাই সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সদ্য গঠিত মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটির (একাংশ) বিক্ষোভ মিছিল করেছে। 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এতে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

 

মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনাই, মিরসরাইয়ের মাটি শেখ হাসিনার ঘাটি, বীর চট্টলার মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার সরকার বারবার দরকারসহ বিভিন্ন নামে স্লোগান দেন তারা।

 

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি হয়তো পূর্বের হবে। বাইরে থেকে এসে ফটোশেসন করে চলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূ্র্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট