ইরানের ওপর মার্কিন অবরোধের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ‘দ্রুত স্মার্ট হতে’ এবং চুক্তিতে স্বাক্ষর করার তাগাদা দিয়েছেন। বুধবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না—এ বিষয়ে তিনি তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। অবরোধ বনাম সংঘাতের পথ ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নতুন করে বোমাবর্ষণ বা সরাসরি যুদ্ধের চেয়ে ইরানের অর্থনীতি ও তেল […]