বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় নদীর পানি কিছুটা কমেছে তবে তা বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান-কেরানিরহাট সড়কে পানি উঠায় জেলার সাথে চট্টগ্রাম কক্সবাজারের সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। বান্দরবান-কাপ্তাই-রাঙামাটি সড়কে পানির তোরে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় এই সড়কে গত তিনদিন থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবান শহরের দুই তৃতীয়াংশ এলাকা এখনও পানির নিচে। জেলা শহরের দমকল বাহিনী অফিস, পুলিশ সুপারের […]