কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। তবে এ অভিযানে কোন মাদক চোরাচালানী আটক হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ জুলাই ভোররাতে টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি টেকনাফ স্টেশন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা দেখে কোস্টগার্ড সদস্যরা থামার […]