চট্টগ্রামের আনোয়ারায় জাফর (৫০) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাফর উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার নবী হোসেনের ছেলে।
সোমবার (১১) সেপ্টেম্বর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনায়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ডাকাতির মামলায় আসামি সোহেলকে আদালত ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা করেন। সে এত বছর ধরে পলাতক ছিল। গতকাল রাতে সোহেলের বাড়ি আসার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ


















