কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আটক নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মির (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী বলেন, আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারে […]