চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির শালিসি বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নুরুল আবচার (৫৫)। তিনি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নতুন পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মো. শহীদুল ইসলাম গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৫ আগস্ট এই বিবাদ মীমাংসার লক্ষ্যে বাড়িতে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়। […]