চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল (২৯ জুলাই) ৫টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও […]