কারও বাবা নেই। কেউ হারিয়েছে মা। তবে পড়াশোনা ছাড়তে হয়নি বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিচালিত ‘সম্প্রীতির অনাথালয়ে’ বেড়ে উঠা এই কিশোরদের। রামুর ঈদগড় এলাকায় দুর্গম পাহাড়ে থেকেও এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে তারা। তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সংশ্লিষ্টরা জানান, ‘সম্প্রীতির অনাথালয়ে’ বেড়ে উঠা ১১ কিশোর-কিশোরী এবারের এসএসসি পরীক্ষায় নাইক্ষ্যংছড়ির বাইশারি হাই স্কুল থেকে অংশ নেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪ জন এবং মানবিক বিভাগ থেকে ৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গতকাল […]