ছাত্রদলের গ্রেপ্তার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। এর আগে, শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার ছয় কর্মীকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে দলটি। মির্জা ফখরুল বলেন, গতকালের (শুক্রবার) গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬ কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার […]