লাবিবার বয়স সবেমাত্র ১১। পড়ে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে। এখনই দূরের কিছু দেখতে কষ্ট হয় তার। দূরের বস্তু ঝাপসা দেখার পাশাপাশি মাথাব্যথাও হয় নিয়মিত। শরণাপন্ন হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধের পাশাপাশি নিয়মিত চশমা ব্যবহারের পরামর্শ দেন। যার কারণে এ বয়সেই চশমা ব্যবহার শুরু করে লাবিবা। যে বয়সে দূরের দৃষ্টিশক্তি তৈরি হওয়ার কথা, সে বয়সে লাবিবার শক্তি কমে যাওয়ার কারণ হিসেবে অভিভাবকের বরাত দিয়ে চিকিৎসক জানান, জন্মগত কোন সমস্যা না হলেও অল্প বয়সেই দিনের বেশিরভাগ […]