কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ‘গোয়া মাইট্যা’ নামে সামুদ্রিক মাছ। অত্যন্ত সুস্বাদু এই মাছটি তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপেই ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকাল ৫টার দিকে সেন্টমার্টিনদ্বীপের উত্তর পাড়ায় মাছটি ধরা পড়ে। সেন্টমার্টিন দ্বীপের সৌখিন মাছ শিকারী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাও. আবুল কালাম বলেন, ‘শখের বশে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ায় বড়শি নিয়ে মাছ শিকারে যাই। সাগরে বড়শি ফেলার অল্পক্ষণ পরেই রশিতে টান পড়ে। বহু কষ্টে টেনে দেখি বড় সাইজের […]