দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টিতে। সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০-৬০টি পর্যন্ত আসন বেড়েছে। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে […]