চট্টগ্রামে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কের কোথাও গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমেছে। যা ভোগান্তিতে ফেলেছে কাজে বের হওয়া লোকজনকে। থেমে থেমে চলা বৃষ্টিতে নগরীর বাকলিয়া, শুলকবহর, কাতালগঞ্জ, চকবাজার ও পাঁচলাইশ আবাসিকসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী পূর্বকোণকে বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড […]